০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে দিনব্যাপী কর্মসূচিতে এমপি মুহিবুর রহমান মানিক

  • Update Time : ০৫:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। রবিবার দিনব্যাপী তিনি উপজেলা পরিষদসহ বিভিন্ন এলাকায় এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। সকালে সুরমা উত্তর এবং দক্ষিণ পাড়ের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে আব্দুল হক নামের এক অন্ধ ভিক্ষুককে সিএনজি চালিত একটি অটোরিক্সার চাবি হস্তান্তর করেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভিক্ষুক আব্দুল হককে একটি পাকা ঘর উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।দুপুর ১২ টায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহর পরিচালনায় দোয়ারাবাজার অনলাইন স্কুলের উদ্বোধন, উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ)এর উদ্যোগে শিশু খাদ্য ও গো- খাদ্য বিতরণ, নন এমপিও মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রনোদোনার চেক হস্তান্তর, দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগ ও জিনিসপার (টিভি রোগের চিকিৎসা), এক্সরে মেশিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় উদ্বোধন করেন সংসদ সদস্য মানিক।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক প্রমুখ।বিকালে উপজেলার শ্যামলবাজারে মান্নারগাওঁ এবং পান্ডারগাওঁ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ত্রাণ বিতরণ করেন এমপি মানিক। পরে দোহালীয়া ইউনিয়নের দোহালীয়া বাজারেও বন্যার্ত এবং করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি। এসময় আওয়ামীলীগ নেতা দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবুসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।পরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারা বাজার সদর ইউনিয়নের তিনটি গ্রামে ৫৭০ টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন করেন।এসব কর্মসুচীতে মুহিবুর রহমান মানিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল শ্রেণী পেশার মানুষের খবরাখবর রাখেন। করোনা পরিস্থিতিতে যেখানে বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনীতি হিমশিম খাচ্ছে সেখানে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এই সংকট থেকে উত্তরনের পথে এগিয়ে যাচ্ছে। বার বার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সহায়তা দিচ্ছে শেখ হাসিনার সরকার।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দোয়ারাবাজারে দিনব্যাপী কর্মসূচিতে এমপি মুহিবুর রহমান মানিক

Update Time : ০৫:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২০