০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তর খুরমায় ব্যাংক এশিয়া কর্তৃক ভাতা প্রদানের উদ্বোধন
- Update Time : ১২:২০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্যাংক এশিয়া উত্তর খুরমা ইউনিয়ন শাখা কর্তৃক সরকারি ভাতাভোগী বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতা বিতরন করা হয়েছে। বুধবার ব্যাংক এশিয়া কর্তৃক ১ম ভাতা প্রদানের শুভ উদ্বোধন করেন ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ। প্রাকৃতিক দুর্যোগ মহামারী করোনাভাইরাস, পর পর তিনবার ভয়াবহ বন্যা কবলিত হয়ে ইউনিয়নের জনগনের দূর্ভোগের শেষ নেই। ৩য় বার মানুষ পানি বন্দী অবস্হায় দিন যাপন করছে। এমন কি বর্তমানে ইউনিয়ন পরিষদ কার্যালয়েও বন্যার পানি থাকা অবস্হায় এবং আসন্ন ঈদুল আযহা বিবেচনা করে ভাতাভোগীদের ভাতা প্রদানের ব্যবস্থা করেন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।





























