০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে করোনা আক্রান্ত এক মহিলার মৃত্যু

  • Update Time : ০৫:৪৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ছাতকে করোনা উপসর্গ নিয়ে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেজিয়া বেগম নামের এক মহিলা মৃত্যুবরণ করেছেন। রেজিয়া বেগম ছাতক পৌরসভার দক্ষিণ বাগবাড়ী এলাকার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।  শুক্রবার রেজিয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী জানান বেসরকারিভাবে ওই মহিলা চিকিৎসা নিয়েছেন। মৃত্যু ও দাফনের পর নমুনা পরীক্ষা শেষে তার করোনা পজেটিভ সনাক্ত হয়। এর আগে ছাতকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আওয়ামীলীগ নেতা জাউয়া ইউনিয়নের কৈতক গ্রামের বাসিন্দা আব্দুল হক, পৌর শহরের বাগবাড়ী মহল্লার বাসিন্দা মুক্তিযোদ্ধা হাজী পিয়ারা মিয়া, ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী হাজী হিরা মিয়া। করোনা উপসর্গ নিয়ে সিলেটের শহিদ শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন ভাতগাও ইউনিয়নের হায়দরপুর গ্রামের বাসিন্দা দরাজ আলী মাস্টার। এ নিয়ে ছাতকে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫ জন। এখন পর্যন্ত ছাতকে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১৫৬ জন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে করোনা আক্রান্ত এক মহিলার মৃত্যু

Update Time : ০৫:৪৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০