১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ২৩ জনের নতুন করে করোনা পজেটিভ শনাক্ত

  • Update Time : ০৩:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে নতুন করে ২৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে। আক্রান্ত ২৩ জনের মধ্যে ২২ জনই জাউয়া ইউনিয়নের বাসিন্দা। একজন একটি ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ বলে জানা গেছে। তিনি শহরে বসবাস করেন। জাউয়া ইউনিয়নের ২২ জনের মধ্যে করোনা আক্রান্ত জাউয়া গ্রামের ৬ জন, খিদ্রাকাপন গ্রামের ৩ জন, কৈতক গ্রামের ১১ জন, গণিপুর গ্রামের ১ জন ও বড়কাপন গ্রামের একজন রয়েছেন। গত দু’দিনে ১০০ জনের নমুনা প্রেরন করা হলে ৪৮ জনের নমুনা পরিক্ষা শেষে ২৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। ৫২ জনের ফলাফল সোমবার আসতে পারে বলে জানান কৈতক হাসপাতালের আরএমও ডা.মোজাহারুল ইসলাম। পিসিআর ল্যাবের পাঠানো রিপোর্ট অনুযায়ী রবিবার নতুন করে ছাতকের ২৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ২৩ জনের নতুন করে করোনা পজেটিভ শনাক্ত

Update Time : ০৩:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০