ছাতকে আদর্শ ইসলামী সমাজকল্যাণ পরিষদের পক্ষথেকে অর্ধশতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৯:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে ঘরেবন্দি কর্মহীন অসহায়-দরিদ্র পরিবারে ছাতক আদর্শ ইসলামী সমাজকল্যাণ পরিষদের খাদ্য বিতরণ করা হয়েছে।
উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের পুড়াকাটি পীরেরগাঁও সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে ২১ এপ্রিল মঙ্গলবার (প্রথম ধাপে) অসহায় দিনমজুর অর্ধশতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি হাফিজ মিনহাজুর রহমান ফয়সল ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফিজ দেলোওয়ার হোসাইনের নির্দেশনায়, সংগঠনের সদস্যরা নিজ দায়িত্বে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা, সাজিদুর রহমান, আব্দুল গণী, ফজর আলী, আব্দুল হক, আব্দুল বাসিত, সংগঠনের সভাপতি হাফিজ মিনহাজুর রহমান ফয়সল, সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ দেলোওয়ার হোসাইন, সহ সাধারণ সম্পাদক নবীন হোসেন পাবেল, সাংগঠনিক সম্পাদক হোসাইন রশিদ,
সহ সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমেদ। অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান রিপন, অফিস সম্পাদক, কাউসার তালুকদার, সহ অফিস সম্পাদক, আতিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক, দুলাল হোসেন, সিনিয়র, সদস্য সাইদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি





























