ছাতকে উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার পক্ষথেকে অর্ধশতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৪:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: করোনার সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য সরকার দেশের বিভিন্ন জেলায় লকডাউন করেছে। এতে করে দৈনন্দিন খেটে খাওয়া বিভিন্ন শ্রেনীপেশার মানুষ কর্মবিমুখ হয়ে নিজ বাড়িতে আটকা পড়েছে। আয় উপার্জনহীন এসব মানুষের অভাব এখন নিত্যদিনের সাথী। তাই মানুষের এই দুর্দিনে সুনামগঞ্জের ছাতকের জনপ্রিয় সামাজিক সংগঠন ছাতক উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার পক্ষথেকে অর্ধশতাধিক পরিবারে বিতরণ করা হয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
উপজেলার জাউয়া বাজার আই টি কম্পিউটার একাডেমি থেকে প্যাকেটিং শেষে ১৯ এপ্রিল রোববার অর্ধশতাধিক অসহায়- দিনমজুর পরিরারের মাঝে বিতরণ করা হয় এসব খাদ্য সামগ্রী। ত্রান বিতরণী কার্যক্রমে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ইছব আলী, জাউয়া বাজার আই টি কম্পিউটার একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক নাজিম উদ্দিন, শিক্ষক আনোয়ার মিয়, আব্দুছ সালাম, শাহিন আলম, কামিল আহমদ, সমাজকর্মী আলী আশরাফ, সামসুল ইসলাম, জামিল রানা, আব্দুল্লাহ আল মামুন, জুহিন আহমদ, স্বপন আহমদ, পাবেল আহমদ, জাবেদ আহমদ, দিলোয়ার হোসেন, আতিক আহমদ, আবু তাহের, আবু সুফিয়ান, ফয়ছল আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।





























