০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশাখী ঝড়ে সামাজিক দুরত্ব নিশ্চিতে সদ্য স্থাপিত বাজার লন্ডভন্ড
- Update Time : ০৯:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্রেতা-বিক্রেতাগনের মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিতে সদ্য স্থানান্তরিত মাছ ও সবজীর বাজার (১৫ এপ্রিল বুধবার) বিকেলের বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়। প্রায় আধা ঘন্টার তান্ডবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়িরা।
আলাপকালে বাজারের মুহিবুর রহমান, মশাহিদ মিয়া বলেন, ঝড়ে আমাদের প্রায় সবার দোকান সম্পুর্ন ভেঙ্গে গেছে। এ ক্ষতি কে পূরন করে দেবে। আমাদের দোকানগুলো আগের জায়গায় থাকলে এই ক্ষতির সম্মুখীন হতাম না।
পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক এড. সানোয়ার হোসেন বলেন, ঝড়ে অনেক দোকান ভেঙ্গে গেছে। উপজেলা প্রশাসনের সাথে আলাপ করে ব্যবসায়ীদেরকে আপাতত আগের জায়গায় ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, হঠাৎ আসা বৈশাখী ঝড়ে সামাজিক দুরত্ব নিশ্চিতে সদ্য স্থাপিত কাঁচা বাজারের দোকানগুলো ভেঙ্গে পড়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আপাতত ব্যবসায়ীদেরকে আগের জায়গায় ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।





























