জগন্নাথপুরবাসী ঘুরাঘুরি বন্ধ করে নিরাপদে ঘরে থাকুন: প্রয়োজনে আপনাদের ঘরে বাজার পৌঁছে দিব- এসঅাই অাফসার অাহমেদ
- Update Time : ০৬:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সম্মানীত জগন্নাথপুর উপজেলাবাসীর উদ্দেশ্যে করোনা ভাইরাস প্রতিরোধে জগন্নাথপুর থারার এসঅাই অাফসার অাহমেদ- এর জরুরি কিছু কথা।
সময় যত যাচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতি তত ভয়াবহতার দিকে আগাচ্ছে। তবু আমরা অনেকেই সচেতন হওয়ার প্রয়োজন মনে করছি না। এখনও আমরা পুলিশ দেখলে দৌড়ে দুরে চলে যাচ্ছি আবার পুলিশ চলে গেলে সবাই গণজমায়েত হচ্ছি।আমার প্রশ্ন হল এই সমস্যাটা কি পুলিশের? এখানে কি পুলিশের কোন স্বার্থ আছে? পুলিশের কি পরিবার, পরিজন নাই? পুলিশ কি নিরাপদ থাকতে চায় না? এত কিছুর পরেও পুলিশ স্বপ্ন দেখে দেশের মানুষকে নিয়ে, দেশের মানুষকে ভাল রাখতে পারলেই পুলিশের স্বার্থকতা আর এ জন্য পুলিশ ১৯৭১ সালের যুদ্ধের মত বর্তমানেও পুলিশ করোনা ভাইরাস মহামারীতে দেশের মানুষের জন্য কাজ করছে।
আমি জগন্নাথপুর পৌরসভার বিট অফিসার হিসাবে জগন্নাথপুর উপজেলার সম্মানিত নাগরিকবৃন্দ যারা আছেন তাদের বিনীতভাবে অনুরোধ করব, আর অবহেলা করার সময় নাই। আজ ও করোনা ভাইরাস আক্রান্তে ৫(পাঁচ) জন চিরবিদায় এবং১৮২ জন আক্রান্ত হয়েছেন। আপনারা সবাই ঘরে থাকুন এবং ঘরে রাখুন। সচেতন হোন এবং সচেতন করুন। আর এই মহামারিতে কেউ ভেঙে পরবেন না, মানসিক ভাবে শক্তি সঞ্চয় করুন। মনের মধ্যে সাহস রাখুন। আর অবশ্যই অবশ্যই ঘরে থাকুন। আর একটা কথা আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করুন আমি কথা দিচ্ছি আপনাদের যেকোন সহযোগিতার প্রয়োজনে আমাকে কাছে পাবেন। আপনারা যদি গনজমায়েত, বাজার, রাস্তা ঘাটে ঘুরাঘুরি বন্ধ করেন, আর ঘরে থেকে আমাদের বাজারের প্রয়োজনেও কল করেন, তাহলে আমরা স্থানীয় মেয়র, চেয়ারম্যান, কমিশনার, মেম্বার ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আপনাদের ঘরে বাজার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
শুধু আপনারা ঘরে থাকুন এবং ঘরে রাখুন। আর সবাই খেয়াল রাখুন কোন ভাবেই যাতে বাহিরের জেলা হইতে কোন লোক জগন্নাথপুর উপজেলায় প্রবেশ করতে না পারে। কোন কারনে প্রবেশ হয়ে থাকলে তাদের বিষয়ে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। আর এই সময়ে একে অপরের জন্য দোয়া করি। দায়িত্ব পালন করতে গিয়ে বা অন্য কোন কারনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে বিনয়ের সহিত বলছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রয়োজনে কল ০১৭১১৯৫১০৯৪





























