জগন্নাথপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা অালম দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে ত্রান বিতরণ
- Update Time : ০৪:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ তালহা অালমের পক্ষ থেকে হতদরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে মানবিক সাহায্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার পাইলগাঁও ইউনিয়নে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন গ্রামে ঘরেবন্দি কর্মহীন অসহায়-দরিদ্র ২ শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গরিবের বন্ধু সৈয়দ তালহা আলম। এসময় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ ছিলেন। এদিকে জগন্নাথপুর পৌর এলাকার কয়েকটি গ্রামেও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলমের পক্ষথেকে খাদ্য সামগ্রী ত্রান এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তালহা আলম, দেশের এ কঠিন সময়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দকে যার যার অবস্তান থেকে অার্ত- মানবতার কল্যাণে এগিয়ে অাসার অনুরোধ জানান। তিনি অারো বলেন সমাজের মধ্যেবিত্ত ও নিম্নবিত্ত’র মানুষ করোনা ভাইরাসের কারনে কর্মহীন- ঘরেবন্দি হয়ে পরিবার-পরিজন নিয়ে বড় কষ্টে রয়েছেন। বিশেষ করে সমাজের বিত্তবানরা এই কঠিন সময়ে তাদের পাশে দাড়োনো নৈতিক দায়িত্ব।
উল্লেখ্য: চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের পক্ষথেকে এ পর্যন্ত হাজারের উপরে খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ এবং নগদ অর্থ প্রদান অব্যাহত রয়েছে।





























