১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নিজ নিজ ঘরে নামাজ পড়ার জন্য বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা

  • Update Time : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: বিশ্ব আজ করোনাভাইরাসে আক্রান্ত। আমাদের দেশও বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ। বর্তমান চিত্র ভয়াবহরূপ নিয়েছে। ইতোমধ্যে এ ভাইরাস আমাদের দেশে মহামারি আকার ধারণ করছে। দ্রুতগতিতে সর্বত্র ছড়িয়ে পড়ছে। আক্রান্তদের অনেকেই মৃত্যুবরণ করছেন। সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন মসজিদে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে না এসে নিজ নিজ ঘরে নামাজ পড়তে মসজিদের মাইকে ঘোষণা করা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে পরবর্তী নির্দেশনা না পাওয়ার অাগ পর্যন্ত মুসল্লিরা নিজ নিজ ঘরে নামাজ পড়ার জন্য উপজেলার সৈয়দপুর অাছাব অালী মার্কেট জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ শামীম অাহমদ ৭ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মসজিদের মাইকে মুসল্লীদের উদ্দেশ্যে ঘোষণা দেন মসজিদে না এসে নিজ নিজ ঘরে নামাজ পড়তে তিনি সকল মুসল্লিদদেরকে অনুরোধ জানান।

বিশিষ্ট অালেমেদ্বীন শায়খুল হাদিস অাল্লামা সৈয়দ অাব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী জানান, শরিয়তের দৃষ্টিতে এসব সতর্কতামূলক নির্দেশনা সঠিক ও যথার্থ। সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনাকে মূল্যায়ন করা এবং তা উত্তমরূপে গ্রহণ ও পালন করা মানবতার কল্যাণে আমাদের অপরিহার্য কর্তব্য। তিনি অারো জানান, এ মুহূর্তে আল্লাহর কাছে দু’আ এবং শরিয়তের আলোকে সতর্কতা অবলম্বন ছাড়া বিকল্প নেই। সরকার যেকোনো ধরনের বড় জমায়েতকে নিষেধ করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার আদেশ দিয়েছে। জামাত ও জুমার উপস্থিতিকে সীমিত রাখার আদেশ জারি করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নিজ নিজ ঘরে নামাজ পড়ার জন্য বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা

Update Time : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০