১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ঘরবন্দি কর্মহীন মানুষের মধ্যে পুলিশের পক্ষ থেকে ত্রান বিতরণ
- Update Time : ০৭:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিপিএম এর পক্ষ থেকে জগন্নাথপুরে ৫৫টি ঘরবন্দি কর্মহীন, অসহায়-দরিদ্র পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ত্রান বিতরণ করেছেন জগন্নাথপুর থানা পুলিশ।
উপজেলার বিভিন্ন গ্রামে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরবন্দি কর্মহীন, অসহায়-দরিদ্র পরিবারের মধ্যে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী খাদ্য সামগ্রী ত্রান বিতরণ করেছেন। রানীগঞ্জ ইউনিয়নে ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার এস আই অনুজ কুমার দাশ, এএস আই শিবলু মজুমদার প্রমূখ।





























