০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে উরুস বন্ধ করতে নামাজেরঘর ভেঙ্গে মসজিদ ও মাদ্রাসা নির্মাণে এলাকাবাসী ঐক্যবদ্ধ

  • Update Time : ০৭:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩৬০ অাউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ গালিম (র.) এর মাজারে উরুসের নামে গান বাজনা ও শরিয়ত বিরোধী কার্যকলাপ বন্ধ করতে মাজারে পুরাতন নামাজেরঘর ও ইবাদতখানা ভেঙ্গে ফেলা হয়েছে এবং মাজারে নতুন মসজিদ ও মাদ্রাসা নির্মাণে প্রস্তুতি গ্রহণ করেছেন ঐক্যবদ্ধ এলাকাবাসী। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর ও মোজাহিদপুর গ্রামের দক্ষিণ ঠিলায় (দরগাহ বাড়িতে) হযরত শাহ গালিম (অালিম) (রহঃ)এর মাজার। মাজারের পাশেই ছিল পুরাতন নামাজেরঘর ও ইবাদতখানা।

জানাগেছে, মাজারের মুতাওয়াল্লি- খাদেম শাহ ইয়াওর মিয়া সিলেট নগরীতে স্বপরিবারে দীর্ঘদিন যাবত বসবাস করছেন অার মাজারের দেখাশোনার দায়িত্ব দেন তার বংশের শাহ আছলম উদ্দিনকে। শাহ আছলম উদ্দিন মাজারের দায়িত্ব পাওয়ার পর থেকে গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে উরুসের নামে গান বাজনা ও শরিয়ত বিরোধী কার্যকলাপ শুরু করেন এতে গ্রামের মানুষ অতিষ্ট হয়ে, শাহ আছলম উদ্দিনকে বার বার সচেতন গ্রামবাসী বাধা প্রদান করলেও শাহ আছলম উদ্দিন এসব বন্ধ না করায় গত ১৫ ফেব্রুয়ারি উরুসের দিন গ্রামবাসী মিলে থানা পুলিশের সহযোগীতায় উরুস বন্ধ করে দেন।

উরুসের নামে শরীয়ত বিরোধী এসব কর্মকান্ডের কারণে মাজারের মুতাওয়াল্লি- খাদেম শাহ ইয়াওর মিয়া ও গ্রামবাসীর দীর্ঘ অালোচনার সিদ্ধান্তে মাদ্রাসা ও মসজিদ নির্মাণের জন্য মঙ্গলবার দিনদুপুরে মাজারে পুরাতন নামাজেরঘর ও ইবাদতখানা ভেঙ্গে ফেলা হয়।

গ্রামের নেতৃবৃন্দরা জানান, হযরত শাহ গালিম (র.) এর মাজারে গ্রামবাসী সহ অাশপাশ এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় মাজারে নতুন মসজিদ ও মাদ্রাসা নির্মাণে প্রস্তুতি গ্রহণ করেছেন ঐক্যবদ্ধ এলাকাবাসী।

হযরত শাহ গালিম (র.) এর মাজারের পুরাতন নামাজেরঘর ও ইবাদতখানা ভেঙে ফেলায় মাজারের দীর্ঘদিনের খাদেম দাবিদার শাহ আছলম উদ্দিন জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জগন্নাথপুর থানার এসঅাই অনুজ কুমার দেব অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে উরুস বন্ধ করতে নামাজেরঘর ভেঙ্গে মসজিদ ও মাদ্রাসা নির্মাণে এলাকাবাসী ঐক্যবদ্ধ

Update Time : ০৭:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০