০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ছাত্রলীগের জাকির হোসাইন

  • Update Time : ০৪:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: মৌলভীবাজারের জুড়ীতে সুবিধাবঞ্চিত ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন। নিয়মিত খাদ্য বিতরণের ধারাবাহিকতায় শনিবার দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৫০টি পরিবারের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস প্রমুখ। এছাড়া এস. এম জাকির হোসাইন-এর পক্ষ থেকে নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হয়।

এদিকে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, এডিসি (রাজস্ব) মামুনুর লমীদ, ইউএনও অসীম চন্দ্র বনিক, এস. এম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জুড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ছাত্রলীগের জাকির হোসাইন

Update Time : ০৪:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০