বড়লেখায় শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী ফাউন্ডেশনের নগদ অর্থ ও খাদ্য সমাগ্রী বিতরণ
- Update Time : ০১:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী ফাউন্ডেশনের পক্ষথেকে দরিদ্র-অসহায়দের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে।
বড়লেখা পৌরসভার ৪নং ওয়ার্ডে নবগঠিত সংস্থা শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী ফাউন্ডেশন এর উদ্যোগে ৩ এপ্রিল শুক্রবার এলাকার অর্ধ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সমাগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা জামেয়া ইসলামীয়া মহদিকোনার সভাপতি আব্দুল মতিন কলা মিয়ার তত্বাবধানে এবং ফাউন্ডেশনের সভাপতি সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম. আতিকুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী আব্দুল করিম, শিক্ষক ও সমাজ সেবক মো: মুতিউর রহমান, ফাউন্ডেশনের সহসভাপতি জাহিদ আহমদ, ইতালি প্রবাসী মাওলানা জুবায়ের আহমদ, ফাউন্ডেশনের সেক্রেটারি মো: আবু সাইদ ফরহাদ, সহ: সেক্রেটারি মো: হাসান বিন কারিম, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম অামির, সহ: অর্থ সম্পাদক কাওসার আহমদ, প্রচার সম্পাদক আফাজ উদ্দিন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: এনাম উদ্দিন, মো: ছমির উদ্দিন সানু, আ. ক. ম. মনজ্জির আলী, জাহিদুল ইসলাম নাহিদ, আবু তাহের প্রমুখ।
ফাউন্ডেশনের সভাপতি, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম. আতিকুর রহমান জানান, বিতরণী কার্যক্রমে কোন প্রকার জন সমাগম এড়িয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ অসহায় নারী- পুরুষদের বাড়িতে ফাউন্ডেশনের সদস্যরা পৌছে দেন। সকলের সহযোগিতা পেলে এ ধরণের মানব সেবা, শিক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।





























