দক্ষিন সুনামগঞ্জে আল-হান্নান ইসলামী সমাজ কল্যাণ সংস্থার ত্রাণ বিতরণ
- Update Time : ১২:৩৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক :: করোনায় কর্মহীন হয়েপড়া অসহায়, দরিদ্র, দিনমজুর ও খেটেখাওয়া ১শ পরিবারের মধ্যে দক্ষিন সুনামগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শায়খ মাওলানা আবদুল হান্নান পাগলার হুজুর (র.)’র স্মৃতি বিজড়িত সংগঠন আল-হান্নান ইসলামি সমাজ কল্যাণ সংস্থা। সকাল থেকে দিনব্যাপী পশ্চিম পাগলা ইউনিয়নের হিন্দু-মুসলিম ১শ টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবন, আলু, সাবান ও পেঁয়াজ বিতরণ করে সংগঠনের দায়ীত্বশীলরা। সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খীদের ব্যক্তিগত অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমদ জানান, ‘আমাদের সংগঠনের সকল সদস্যরা সপ্রণোদিত হয়ে অর্থায়ন করেছেন। পাশাপাশি আমাদের কিছুসংখ্যক শুভাকাঙ্খীরাও আছেন যারা অর্থায়ন করেছেন। আমরা আগে তালিকা করে পরবর্তীতে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিয়েছি। ১শ টি পরিবারের ২ দিনের খাদ্য সামগ্রী আমরা দিয়েছি।’ শামীম আহমদ আরও বলেন, ‘করোনায় সাধারণ খেটে খাওয়া মানুষ একেবারে কর্মহীন হয়ে পড়েছে। নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের সকলেরই এখন বাড়িতে অবস্থান করা একান্ত প্রয়োজন। কিন্তু ঘরে থাকলে পরিবার চলবে না। তাই তাদের মুখে খাদ্য তুলে দেওয়ার ছোট্ট প্রয়াস এটি। সকলের প্রতি অনুরোধ রইলো যার যতটুকু সামর্থ্য আছে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান। আর সকলেই শায়খ মাওলানা আবদুল হান্নান পাগলার হুজুর (র.)’র জন্য দোয়া করবেন যেনো আল্লাহ্ রাব্বুল আল-আমীন তাঁকে বেহেস্তের উচ্চ মা’কাম দান করেন।’





























