০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে হোমকোয়ারেন্টাইনে ওমান ফেরত প্রবাসীর মৃত্যু

  • Update Time : ০৪:৫৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

হারুন-অর-রশিদ, দোয়ারাবাজার থেকে :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ওমান থেকে ফেরার ১৬ দিনের মাথায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৯ বছর বয়সী ওই ব্যক্তি বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতেই পেটের ব্যথায় আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছে পুলিশ। গত ১৭ মার্চ তিনি বিদেশ থেকে ফিরে আসেন এবং ওই দিন থেকে প্রশাসনের নির্দেশে হোম কোয়ারেন্টিনে ছিলেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন শামস উদ্দিন ওই ব্যক্তির পরিবারের বরাত দিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৭টায় পেটে ব্যথার কথা বলেছিলেন তিনি। পরে বাড়িতেই তিনি মারা যান। হাসপাতালেও তাকে নিয়ে আসেননি স্বজনরা। যেহেতু হোম কোয়ারেন্টানের সময় পেরিয়ে যাওয়ার পরও ঘরে ছিলেন তিনি। এজন্য তার নমুনা সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।পারিবারিকভাবে লাশ দাফন না করার জন্য বলা হয়েছে বলে তিনি জানান।এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি আবুল হাসেম জানান, ৭ মার্চ দেশে ফেরা ওই ব্যক্তি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রচন্ড পেটে ব্যথা অনুভব করেন। এরপর স্থানীয় একজন পল্লী চিকিৎসক তার শরীরে একটি স্যালাইন পুশ করেন। এর আধাঘন্টা পর মারা যান ওই প্রবাসী। ওই ব্যক্তির কোন করোনা উপসর্গ ছিল না বলে জানান স্বজনরা। তার পরিবারের লোকজন আমাদের জানিয়েছেন, পেটেব্যথার কারণেই তার মৃত্যু হয়েছে। এরপর অধিকতর সতর্কতার জন্য দোয়ারাবাজারে ইউএইচও ডা: মো: দেলোয়ার ঘটনাস্থলে গেছেন। তারাই ওই ব্যক্তির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান ওসি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দোয়ারাবাজারে হোমকোয়ারেন্টাইনে ওমান ফেরত প্রবাসীর মৃত্যু

Update Time : ০৪:৫৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০