বিশ্বনাথে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
- Update Time : ০১:৩০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দেশী পাইপগান ৪ রাউন্ড কার্তুজ (গুলি) সহ কুখ্যাত ডাকাত আব্দুল শহীদ (উরফে) নজরুল ইসলামকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং (দণিপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বল্লভপুর গ্রামের মৃত তহির আলীর ছেলে। গ্রেপ্তারের পর শহীদের দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে একটি পাইপগান ও চার রাউণ্ড গুলি উদ্ধার করে পুলিশ। বুধবার রাতেই তার বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরুল কবির বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন, (মামলা নং-৩, তারিখ-০২/০৪/২০ইং)। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা সাংবাদিকদের বলেন, শহীদের বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, পাশাপাশি আর কোনো ঘটনায় সে জরিত আছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ।





























