০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো রান্না ঘর
- Update Time : ০১:৪৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক প্রবাসীর রান্নাঘর ভস্মিভুত হয়েছে। অল্পের জন্য ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে বসতঘর। সোমবার গভীর রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বাদে ঝিগলী গ্রামের মৃত রইছ আলীর পুত্র প্রবাসী সুন্দর আলীর বাড়িতে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে প্রতিহিংসামুলক ভাবে প্রতিপক্ষরা রান্নাঘরে আগুন জ্বালিয়ে দেয়। মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়লে আগুনের উত্তাপে তাদের ঘুম ভেঙ্গে যায়।
এসময় তাদের শোর-চিৎকারে প্রতিবেশিরা ছোটে এসে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিকান্ডে রান্নাঘরসহ ঘরে রাখা কয়েকহাজার টাকার লাকড়ি ও মালামাল পুড়ে ভস্মিভুত হয়ে যায়। এ ঘটনার জন্য তাদের প্রতিপক্ষদের দায়ী করছেন ক্ষতিগ্রস্ত পরিবার।





























