জগন্নাথপুরে বিভিন্ন পয়েন্টে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির মাস্ক বিতরণ
- Update Time : ০৯:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন পয়েন্টে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জগন্নাথপুর পৌর পয়েন্ট, হাসপাতাল পয়েন্ট, ভবের বাজার, কলকলিয়া, রানীগঞ্জ, শিবগঞ্জ ও কাতিয়া পয়েন্টে অসহায় দিনমজুর মানুষের মধ্যে সচেতনতার লক্ষে মাস্ক বিতরণ করেছেন বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি সুনামগঞ্জ জেলা সভাপতি কবি শেখ রিপন সহ একাডেমির স্থানীয় নেতৃবৃন্দ।
বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণকালে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি সুনামগঞ্জ জেলা সভাপতি কবি শেখ রিপন বলেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে একাত্তরের মতো আমরা সবাই যুদ্ধ করতে হবে, এটাই হবে আমাদের সচেতনতার জন্য যুদ্ধ ঘরে থাকা। জনপ্রতিনিধি, সামাজিক- রাজনৈতিক নেতৃবৃন্দরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় দিনমজুর মানুষের পাশে দাড়ানোর অাহবান জানান কবি শেখ রিপন।





























