০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে করোনা ভাইরাসের কারনে মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশ
- Update Time : ০৭:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় করোনা ভাইরাসের কারনে সকল প্রকার মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ২৩ মার্চ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। পরবর্তী নির্দেশনা না দেওয় পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় পর থেকে ঔষধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া উপজেলার সকল প্রকার মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। এ নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





























