০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে করোনা ভাইরাসের অজুহাতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে ৭টি দোকানে জরিমানা
- Update Time : ০১:৪১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে চাল, পেঁয়াজ, মাস্ক সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করেন। ক্রেতাদের এমন অভিযোগের ভিত্তিতে ১৯ মার্চ বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর সদর বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির সত্যতা পেয়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন। জগন্নাথপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





























