মৌলভীবাজারে কনের পিতা ও কমিউনিটি সেন্টারকে জরিমানা
- Update Time : ০৬:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের পৌর কমিউনিটি সেন্টারে কোয়ারেন্টাইন না মেনে বিয়ের অায়োজন করায় তা বন্ধ করে দিয়েছে প্রশাসন, সেই সাথে সংক্রমণ হতে পারে যেনেও বিয়ের আয়োজন করায় মেয়ের অভিভাবককে ৫০ হাজার এবং কমিউনিটি সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর কে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
জানা যায়, সদর উপজেলার এক যুবক গ্রীস থেকে দেশে ফিরেন চলতি মাসের ৮ তারিখ। এরই মধ্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না মেনে ১৯ তারিখ (বৃহস্পতিবার) ১১ তম দিনে বরযাত্রীসহ বিয়ে করতে আসেন শহরের পৌর কমিউনিটি সেন্টারে। খবর পেয়ে সেখানে হাজির হয় প্রশাসন এবং বিয়ে বন্ধ করে দেন।
এদিকে মৌলভীবাজারে হোম কোয়ারান্টাইনে আছেন ২১৬ জন। নির্বাহী ম্যাজেস্ট্রেট নেছার উদ্দিন জানান, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে। সেই সাথে কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে সতর্ক করা দেওয়া হয় যেনো এমন আয়োজন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়।
এদিকে শহরের এম বি ডিপার্টমেন্টাল স্টোরে এক প্রবাসী অাসলে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে কুলাউড়ায় দুই প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের একজন বিয়ে করতে গেলে তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।





























