০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে করোনা ভাইরাস বিষয়ে প্রশাসনের সতর্কতামূলক প্রচারণা

  • Update Time : ০৯:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ ছাতকে করোনা ভাইরাস বিষয়ে সতর্ক থাকার জন্য উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গনসচেতনতা মূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ছাতক শহরের ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে গনসচেতনতা মূলক প্রচারণা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, টিএইচও ডাক্তার রাজিব চক্রবর্তী, ডাক্তার রায়হান আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমানসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হ্যান্ড মাইকে প্রচারণাকালে কর্মকর্তাবৃন্দ বলেন, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করতে পারে। এজন্য যেকোন ধরনের লোকসমাগম থেকে সবাইকে বিরত থাকতে হবে। হ্যান্ডসেক, কোলাকোলি না করাসহ অ-প্রয়োজনে ঘরের বাহির না হওয়ার পরামর্শ দেয়া হয়। কোন প্রবাসী লোক দেশে আসলে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। লোকজন অযথা রাস্তায় ও হাটবাজারে ঘোরাফেরা করলে এবং প্রবাসীরা ১৪ দিনের মধ্যে হাট-বাজারে বের হলে তাদের গ্রেফতার করার কথাও বলা হয়। মসজিদ- মন্দিরে লোকজনের উপস্থিতি সীমিত আকারে রাখার পরামর্শও দেয়া হয়েছে। করোনা ভাইরাস থেকে সতর্ক থাকার জন্য উপস্থিত লোকজনের মধ্যে লিফলেট বিতরণও করা হয়েছে। বুধবার সন্ধা পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জ, হাসনাবাদ, জাউয়াবাজারসহ বিভিন্ন বাজার ও পয়েন্টে করোনা ভাইরাস বিষয়ক গনসচেতনতা মূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। এদিকে সৌদিআরব থেকে আসা প্রবাসী গিয়াস উদ্দিন হোম কোয়ারেন্টাইনে না থেকে হাসনাবাদ বাজারে ঘোরাফেরা করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. গোলাম কবির। এবং তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। গিয়াস উদ্দিন কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মঈনুল ইসলামের পুত্র।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে করোনা ভাইরাস বিষয়ে প্রশাসনের সতর্কতামূলক প্রচারণা

Update Time : ০৯:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০