০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ৫দিন ধরে এক মাদরাসা ছাত্র নিখোঁজ

  • Update Time : ০৯:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে ৫দিন ধরে সাইফুল ইসলাম (১২) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের আনছার আলীর পুত্র ও স্থানীয় তাজপুর ফখরুল ইসলাম তালুকদার ইসলামী ইনষ্টিউট মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। ৬ মার্চ বিকেলে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় ৮ মার্চ নিখোঁজের পিতা আনছার আলী ছাতক থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৩৭২) রুজু করেছেন।

জানা যায়, সাইফুল উপজেলার কালারুকা ইউনিয়নের ফখরুল ইসলাম তালুকদার ইসলামী ইনষ্টিউটের বডিংয়ে থেকে হিফজ বিভাগে পড়া-শুনা করে আসছিল। বাড়িতে একদিন ছুটি শেষে ৬ মার্চ তার প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বের হলে ওইদিন সে আর সেখানে যায়নি। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। তার গায়ের রং ফর্সা। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল সাদা পাঞ্জাবী, পাজামা ও টুপি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ৫দিন ধরে এক মাদরাসা ছাত্র নিখোঁজ

Update Time : ০৯:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০