০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পাওনা টাকাকে কেন্দ্রে করে প্রতিপক্ষের হামলায় অাহত ১ : গ্রেফতার ২
- Update Time : ০৭:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আব্দুল ওয়াহিদ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক অাহত হয়েছেন। অাহত যুবক উপজেলার পৌর শহরের ইকড়ছই (নয়াবাড়ী) গ্রামের মৃত কদ্দুস মিয়া ভুইয়ার ছেলে এনাম হোসেন ভুইয়া (৩০)।
জানাগেছে, জগন্নাথপুর বাজার রানীগঞ্জ রোডে পাওলা টাকাকে কেন্দ্র করে বুধবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গোষগাঁও গ্রামের ফয়েজ উল্লাহর ছেলে ফিরোজ মিয়াকে রানীগঞ্জ রোডে পেয়ে এনাম হোসেন ভুইয়া পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এনাম হোসেন ভুইয়ার উপর ফিরোজ মিয়ার ভাই সুহেল মিয়া হামলা করে পালিয়ে যায়। অাহত এনাম হোসেন ভুইয়াকে রক্তাক্ত অবস্তায় জগন্নাথপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে হামলাকারি দুই যুবককে গ্রেফতার করেছে। হামলার ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের
প্রস্তুতি চলছে।





























