জগন্নাথপুর বাজারে ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও প্রচারনায় বিএনপি নেতৃবৃন্দ
- Update Time : ০৫:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাব্দুল ওয়াহিদ :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদের ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও প্রচারনায় বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার জগন্নাথপুর বাজারে মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা রাজু অাহমদের ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও প্রচারনায় অংশ নেন, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য বিএনপি বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আকছির আলী, বিএনপি নেতা শামসুল ইসলাম, যুবদল নেতা আবুল হাশিম ডালিম, বিএনপির নেতা জুসহাস চৌধুরী জুয়েল, রিপন মিয়া, ফারুক আহমদ, শিশু মিয়া, মঈন উদ্দিন, নুরুল আমিন, বেলাল আহমদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।





























