০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নৌকার সমর্থনে মতবিনিময় সভায় শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করুন
- Update Time : ০৪:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক পৌরসভার চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়ার নৌকার সমর্থনে নৌকার প্রধান কার্যালয়ে এক মতবিনিময় বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অাব্দুল ওয়াহিদ, মকবুল হোসেন ভুইয়া, সাফিজ ইসলাম ভুইয়া, জুনেদ অাহমদ ভুইয়া, টিপু মিয়া, সিপন অাহমদ, কবির অাহমদ, দব্বির অাহমদ, অালা উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভাকে একটি উন্নত মডেল পৌরসভায় রুপান্তর করতে শেখ হাসিনা ও অাওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী মিজানুর রশীদ ভুইয়াকে অাগামি ২৯ মার্চ বিপুল ভোটে নির্বাচিত করতে পৌরবাসীর প্রতি অাহবান জানান।





























