নরেন্দ্র মোদী কে বাংলাদেশের পবিত্র মাটিতে কখনোই পা রাখতে দেয়া হবেনা- সিলেটে খেলাফত মজলিস
- Update Time : ১২:২১:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলা দায়িত্বশীলদের বৈঠকে বক্তারা, ভারতে অব্যাহত মুসলিম নিধনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘যার নেতৃত্বে সিএএ-এনআরসির নামে ভারতে মুসলিম নির্মূলের মহা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার নির্লিপ্ততায় দিল্লিতে অর্ধশতাধিক মুসলমানকে জীবন দিতে হয়েছে; শত শত মুসলিম আহত হয়ে কাতরাচ্ছেন, মুসলমানের ঐতিহ্যসমৃদ্ধ দিল্লি থেকে মুসলিম বিতাড়নের মহোৎসব চলছে, তাকে বাংলার জনগণ কখনোই বরণ করবেনা। তিনি ভারতীয় জনগনের প্রতিনিধি হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশে আসার যোগ্যতা রাখেননা। এরকম সাম্প্রদায়িক ব্যক্তি যখনই বাংলাদেশ আসতে চাইবে, তাকে বাংলার জনগণ প্রতিহত করবে।’ রোববার বাদ মাগরিব সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মহানগর খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক বজলুর রহমান। বক্তব্য রাখেন, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, সেক্রেটারী মাওলানা নেহাল আহমদ, মহানগর সেক্রেটারী মাওলানা কেএম আবদুল্লাহ আল মামুন, জেলা সহ-সেক্রেটারী মাওলানা মুখলিছুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা খালেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























