সুনামগঞ্জে সমমনা ইসলামি দলসমুহের বিক্ষোভ কাল
- Update Time : ০৮:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ভারতে মুসলিম নির্যাতন ও গণহত্যা বন্ধ ও মুজিববর্ষে মোদীর অাগমন প্রতিহত করার দাবিতে আগামিকাল শুক্রবার বাদ জুমঅা ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করবে সুনামগঞ্জ জেলার সমমনা ইসলামি দলসমুহ।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শায়খ অাব্দুল বছির সাহেবের সভাপতিত্বে সুনামগঞ্জের সমমনা ইসলামি দলসমুহ বৈঠক করে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিক্ষোভে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামি অান্দোলন, সুনামগঞ্জ ইমাম মুয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দসহ সুনামগঞ্জের সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত থাকবেন। সুনামগঞ্জে সমমনা ইসলামি দলসমুহের সমন্বয়কারী ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী বলেছেন আগামি কালের বিক্ষোভ সমাবেশে সুনামগঞ্জের সকল ইসলামি দল ও শীর্ষস্থানীয় উলামা মাশায়েখগণকে অামন্ত্রণ জানানো হয়েছে। আগামি কাল সুনামগঞ্জ শহরের প্রতিটি মসজিদ থেকে মুসুল্লিয়ানে কেরাম মিছিল সহকারে অংশ গ্রহণ করবে। আমরা আশা করছি কালকের শান্তিপূর্ণ প্রোগ্রাম সুনামগঞ্জের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে রূপান্তরিত হবে ইনশাঅাল্লাহ।





























