০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১০ বছরের কারাদণ্ড

  • Update Time : ০২:৫৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: অস্ত্র মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খানকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-২ এর বিচারক শহীদুল আমীন এই রায় ঘোষণা করেন। এ সময় দন্ডপ্রাপ্ত ব্যক্তি আদালতে উপস্থিত ছিলেন। আদালত পরিদর্শক কাজী কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। যুগ্ম দায়রা জজ আদালত-২ এর পেশকার মো. আব্দুল হান্নান জানান, ২০১২ সালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ন (র‌্যাব)-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা বুলবুল খানকে একটি রিভলবারসহ গ্রেফতার করে। এ ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র আইনে একটি মামলা (৪০/২০১২) দায়ের করা হয়।

কিছুদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান। রায় ঘোষণার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন পেশকার।

বুলবুল খান শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের বাসিন্দা। দীর্ঘ ৭ বছর ধরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১০ বছরের কারাদণ্ড

Update Time : ০২:৫৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২০