সিলেটে বাংলাদেশ মানবাধিকার কমিশন বিভাগীয় কমিটির অনুমোদন
- Update Time : ০৮:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেটের বিভাগীয় কমিটি রবিবার অনুমোদন হয়েছে। অনুমোদিত কমিটিতে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানকে সভাপতি ও রোটারিয়ান আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন নির্বাহী সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি বিজন কুমার দেব, অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমেদ, এডভোকেট রাশিদা আক্তার লাকী, যুগ্ম সাধারণ সম্পাদক সুজেল আহমদ তালুকদার, আশিকুর রহমান রব্বানী, শাহাজাহান সিরাজ লস্কর, সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক রুনা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অমিত দেব, সাংগঠনিক সম্পাদক দেবব্রত দাস গুপ্ত দেবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হাসান লস্কর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রিনা সিনহা, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট শরিফা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক জিয়াউল হক, আন্তর্জাতিক সম্পাদক এডভোকেট বাবুল মিয়া, দপ্তর সম্পাদক শামসুল করিম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক তুহিন আহমদ, নির্বাহী সম্পাদক আলাফর খান। বাংলাদেশ মানবাধিকার কমিশন সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার এ কমিটি অনুমোদন করেন।





























