জগন্নাথপুরে রানীগঞ্জ সেতুর পিলারের বেজ ঢালাই কাজের উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
- Update Time : ০৪:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ সেতুর পিলারের বেজ ঢালাই কাজের শুভ উদ্বোধন ও সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এ কাজের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

পিলারের বেজ ঢালাই কাজের উদ্বোধন ও সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রীর পিএ হুমায়ূন কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আবাব মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক ডাঃ সদরুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ পদপ্রার্থী আজমল হোসেন মিঠু, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব তালুকদার, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন অাহমদ, ছাত্রলীগ নেতা শেখ অাবু তাহের প্রমূখ।





























