এস.এস.সি পরীক্ষা সারাদেশের ন্যায় সিলেট বিভাগের ৪ জেলার ১৪৬ কেন্দ্রে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু
- Update Time : ০১:৩৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেট শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে এবার এস.এস.সি পরীক্ষায় ২ হাজার ৮৯৫ শিক্ষার্থী বেড়েছে। এর মধ্যে শুধুমাত্র ছাত্রী বেড়েছে ২ হাজার ১৪০ জন। কেবল পরীক্ষার্থী নয় এবার বেড়েছে ১৬ বিদ্যালয় এবং ১৫ পরীক্ষা কেন্দ্র। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৩৬৭ জন। গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখার ১৩ হাজার ৪৭২ জন। আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার থেকে সারা দেশের ন্যায় সিলেট বিভাগের ৪ জেলার ১৪৬ কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবির আহমদ জানিয়েছেন, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কেন্দ্র পরিদর্শনের জন্যে প্রশাসনের পাশাপাশি সিলেট শিক্ষা বোর্ডের নিজস্ব মনিটরিং টিম থাকবে। সুন্দরভাবে পরীক্ষা সম্পন্নের জন্যে তিনি পরীক্ষার্থী শিক্ষক, অভিভাবকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন। সিলেট শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী সোমবার বাংলা (আবশ্যিক) ১ম পত্র বিষয়ের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে এ বছরের এস.এস.সি পরীক্ষা শুরু হবে। মাঝে বিরতি দিয়ে পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত।
প্রতিদিন বিকেল ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে। সিলেট শিক্ষা বোর্ডের এবারের পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৩৬৭ জন। এর মধ্যে ছাত্র ৪৯ হাজার ৯৪৮ জন এবং ৬৬ হাজার ৪১৯ জন হলেন ছাত্রী। গতবারের পরীক্ষার্থীদের চেয়ে এবার ছাত্র বেড়েছে ৭৫৫ জন এবং ২ হাজার ১৪০ জন ছাত্রী বড়েছে। গতবার পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিলেন ৪৯ হাজার ১৯৩ জন ও ছাত্রী ৬৪ হাজার ২৭৯ জন। গতবার মোট বিদ্যালয়ের সংখ্যা ছিল ৮৯৬টি। এবার বিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১২ টি। গতবার পরীক্ষা কেন্দ্র ছিল ১৩১ টি। এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১৪৬টি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,
সিলেট জেলার এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ৮৪৬ জন ও ২৪ হাজার ৮৮০ জন হলেন ছাত্রী।
হবিগঞ্জ জেলার মোট পরীক্ষার্থী ২৩ হাজার ২১৯ জন। এর মধ্যে ৯ হাজার ৯১৯ জন ছাত্র ও ১৩ হাজার ২২৮ জন হলেন ছাত্রী।
মৌলভীবাজার জেলার মোট পরীক্ষার্থী ২৪ হাজার ৪৪৭ জন। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৯০৪ জন ও ১৪ হাজার ৫৪৩ জন হলেন ছাত্রী।
সুনামগঞ্জ জেলার মোট পরীক্ষার্থী ২৪ হাজার ৯৭৫ জন। এর মধ্যে ছাত্র হলেন ১১ হাজার ২০৭ জন এবং ছাত্রী হলেন ১৩ হাজার ৭৬৪ জন। সুনামগঞ্জ জেলায় গতবার বিদ্যালয় ছিল ২০৯ টি ও পরীক্ষা কেন্দ্র ২৯টি। এবার বিদ্যালয়ের সংখ্যা ২১৫টি ও পরীক্ষা কেন্দ্র হচ্ছে ৩১টি। গতবারের তুলনায় এবার সুনামগঞ্জ জেলায় ৬টি বিদ্যালয় ও ২টি পরীক্ষা কেন্দ্র বেড়েছে।



















