আশারকান্দি ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীর দাবি সভাপতি পদে আলহাজ্ব আব্দুস সত্তারকে ঘোষণা করা হোক
- Update Time : ১১:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুস সত্তার। সম্মেলনে অতিথিবৃন্দের উপস্থিতিতে আওয়ামী পরিবারের মুজিব আদর্শের সৈনিক আলহাজ্ব আব্দুস সত্তার আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করে, দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনায় এসেছেন তিনি।
জানাগেছে, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী সজ্জন রাজনীতিবীদ, খ্যাতিমান সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুস সত্তার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের পাশাপাশি দলীয় সভা-সমাবেশে সক্রিয়ভাবে নিয়মিত অংশ নেন। সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব আব্দুস সত্তার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ইউনিয়নে শিক্ষা- চিকিৎসা সহ অার্ত মানবতার সেবায় সমাজের দরিদ্র-অসহায় মানুষের পাশে তিনি সব সময় সেবা দিয়ে অাসছেন এক নিরব সমাজসেবক হিসেবে।
অারো জানাযায়, প্রতিটি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে নৌকার বিজয়ের জন্য সর্বোচ্চ চেষ্ঠা ও আর্থিক সহযোগীতা করেন আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে আলহাজ্ব আব্দুস সত্তার। তিনি আওয়ামী পরিবারের সদস্য হিসেবে মন্ত্রী অালহাজ্ব এম এ মান্নান সহ সকল নেতাকর্মীদের কাছে পরিচ্ছন্ন ইমেজের জনপ্রিয়।
আশারকান্দি ইউনিযন আ.লীগের সম্মেলনে আওয়ামী পরিবারের সন্তান আলহাজ্ব আব্দুস সত্তার সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক অালোচনায় এসেছেন তিনি। স্থানীয় দলীয় নেতাকর্মীরা আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে আলহাজ্ব আব্দুস সত্তারকে ঘোষণা করার জন্য মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ও জননেতা সিদ্দিক আহমদ সহ উপজেলা নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানান।





























