০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র মজলিস আদর্শ নেতৃত্ব তৈরির লক্ষে কাজ করছে- আমীরে মজলিস ইসহাক

  • Update Time : ০২:১৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বিএসএফ কর্তৃক সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশীদের যেভাবে পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে তা কোনভাবে মেনে নেয়া যায় না। একটি প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের আচরণ এমন হতে পারেনা। বিএসএফ কর্তৃক সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশীদের যেভাবে পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে তা কোনভাবে মেনে নেয়া যায় না। একটি প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের আচরণ এমন হতে পারেনা। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সিলেট মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত ২৩ দিনে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক। বিএসএফ সীমান্তে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালিয়ে আমাদের বাংলাদেশীদের হত্যা করছে প্রতিনিয়ত। এজন্য বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতিই দায়ী। ২০দলের এই শীর্ষ নেতা বলেন, অবিলম্বে সীমান্তে সংঘটিত সকল হত্যা বন্ধ এবং সংঘটিত ঘটনাগুলোর সুষ্ঠু বিচার কার্যকর করে ভারত তাদের জায়গা থেকে বন্ধুরাষ্ট্রের পরিচয় দিতে হবে। বাংলাদেশ সরকারকে সীমান্তে এই নিষ্ঠুরতা বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার উদাত্ত আহবান জানান তিনি।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি ছাত্রনেতা আফজাল হুসাইন কামিলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জারির হুসাইন ও সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ভাষাসৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসঊদ খান, প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুহাম্মদ মজদুদ্দীন আহমদ, ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা মুফতী মুহাম্মদ হুজায়ফা, প্রভাষক মোহাম্মদ আব্দুল করীম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা নজরুল ইসলাম খান, সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আবু হাসিন, সাবেক সেক্রেটারী জেনারেল হাফিজ মাওলানা খালেদ আহমদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সহ সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, সহ সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, এডভোকেট মুহাম্মদ ফজর আলী, লন্ডন মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি আজিজ উল্লাহ আহমদী, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি কে এম ইমরান হোসাইন, চট্রগ্রাম মহানগর সভাপতি আলমগীর হোসাইন, মৌলভীবাজার জেলা সভাপতি হাসান আহমদ খাঁন, শহর সভাপতি সাদিকুর রহমান, শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসেন জাকির, মাওলানা শিব্বির আহমদ, হাফিজ মাওলানা এনামুল হাসান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা ফয়সল আহমদ তালুকদার, মুহাম্মদ আব্দুল কাইয়ুম, জাকির হোসেন সাঈদ, সেক্রেটারি আব্দুর রহমান আল মাসুদ রাহাত, মুহাম্মদ শাহাবুদ্দীন, সাইফুল ইসলাম জলিল, মুহাম্মদ এনামুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত্র মজলিস আদর্শ নেতৃত্ব তৈরির লক্ষে কাজ করছে- আমীরে মজলিস ইসহাক

Update Time : ০২:১৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০