আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি পদপ্রার্থী সাবেক সফল ও জননন্দিত চেয়ারম্যান আইয়ূব খান
- Update Time : ০৫:১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন আজ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার। আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী সাবেক সফল চেয়ারম্যান মোঃ আইয়ূব খান।
রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ, মাঠের ত্যাগী ও পরিশ্রমী, মুজিব অাদর্শের সৈনিক, জনপ্রিয় নেতা মোঃ আইয়ূব খান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে নিয়ে চলছে এবার সম্মেলনে দলীয় নেতাকর্মীদের সকল হিসাব-নিকাশ।
দলের তৃণমূল ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়নের মাঠের নেতাকর্মীরা, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু সহ উপজেলার নেতৃবৃন্দের কাছে জোর দাবি করে বলেন, আশারকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে কর্মীবান্ধব সাবেক সফল ও জননন্দিত চেয়ারম্যান মোঃ আইয়ূব খানের বিকল্প নেই। তিনি সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডের পাশাপাশি নিয়মিত দলীয় সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। উপজেলাজোড়ে একজন সামাজিক-সালিশি ব্যাক্তি হিসেবে সর্ব মহলে গ্রহণযোগ্য ও ক্লিন ইমেজ রয়েছে অাওয়ামীলীগ নেতা আইয়ূব খানের।
সর্ব দিক বিবেচনা করে, দলের সার্থে আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে কর্মীবান্ধব আইয়ূব খানকে সভাপতি হিসেবে ঘোষণার দাবি জানান মাঠের নেতাকর্মীরা।





























