দোয়ারায় রাস্তায় বোতল ও গ্লাসের কাচ ভেঙে প্রতিবন্ধা তৈরী করেছে দূবৃত্তরা
- Update Time : ০৭:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন অর রশিদ, দোয়ারাবাজার :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশ পুর গ্রামের বিরোধ পুর্ণ জনবহুল রাস্তায় বোতল ও গ্লাসের কাচ ভেঙে ৩ শ ফুট রাস্তায় মানুষ চলাচলে অনুপযোগী করেছে দূবৃত্তরা। সকাল বেলা স্কুল গামী শিক্ষার্থীরা রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার সময় বোতল ও গ্লাস ভাঙা দিয়া পাঁ কেটে ফেলে অসুস্থ্য হয়ে পড়েন ২ জন শিক্ষার্থী। পরে তাদেরকে স্থানীয় উপ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। রাস্তাটি ২০১৩-১৪ অর্থবছরে নির্মাণ হলেও ২০১৭-২০১৮ সালে সংস্কার কাজে বিভিন্ন ভাবে বাঁধা ভিগ্ন করে আসছিল একই গ্রামের জয়নাল সহ একটি কুচক্রি মহল।
বর্ষা মৌসুমে রাতের আধারে পুরো রাস্তার মাঠি কেটে ফেলে দেয় জয়নাল। এব্যপারে ইউপি সদস্য আলী হোসেন দোয়ারাবাজার নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ ও করেছিলেন। সোমবার দিবাগত রাতে কাচের বোতল ও গ্লাস ভাঙা টোকরা ফেলে রাস্তার প্রতিবন্ধকতা তৈরী করার অভিযোগ ও উঠেছে তার বিরোদ্ধে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সরে জমিনে উপস্থিত হয়ে দেখা গেছে গোরশপুর গ্রামের রাস্তাটির চিত্র। স্থানীয়দের ধারণা সোমবার দিবাগত রাতে রাস্তায় এমন ভয়ানক কান্ড ঘটিয়েছে দূবৃত্তরা। এসময় উপস্থিত লন্ডন প্রবাসী উকিল আলী বলেন, বিরোধ পুর্ণ রাস্তাটি গত বছর প্রশাসের সামনে থেকে নির্মাণ করা হলেও পাশের বাড়ির জয়নাল এই রাস্তাটি ভেঙে দেওয়ার জন্য উটে পরে লাগে চলতি বছরের সময় জয়নাল রাস্তাটির বন্যারমাঠি কেটে দিলে রাস্তার মাঠি বন্যার পানিতে অনেকটা ভেসে গেলেও রাস্তা বন্ধ করতে না পেরে গত রাতে একই পন্থায় চুরি করে রাস্তায় বোতল ও গ্লাস ভেঙে ফেলে প্রতিবন্ধকতা তৈরী করেছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।





























