৮ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
- Update Time : ০২:০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: টাস্কফোর্সের অভিযানে ধরা পড়েছেন গাঁজা ব্যবসায়ী এক দম্পতিকে সুনামগঞ্জের ধর্মপাশায়। মঙ্গলবার দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উত্তরবীর গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল আজিজ ও তাঁর স্ত্রী মনি আক্তার। জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল আজিজ ও তার স্ত্রী নি আক্তার মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। মঙ্গলবার সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খোরশেদ আলম ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, আজিজের বাড়িতে গাঁজার মজুদ রয়েছে। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানসহ ধর্মপাশা থানা পুলিশকে নিয়ে টাস্কফোর্স গঠন করে ওইদিন দুপুর ১২টার দিকে আজিজের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় আজিজের বসতঘর তল্লাশি করে খাটের নিচ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আজিজ ও তার স্ত্রী মনিকে আটক করা হয়।





























