১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৭ বছরের সম্পর্ক, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

  • Update Time : ০২:২২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শিলংদহ গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে এক নারী অনশন করছেন। বুধবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন প্রেমিকা তিনি (২৮)। জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শিলোন গ্রামের মজিবর রহমানের ছেলে রুহুল আমিনের (২৯) সঙ্গে ওই নারীর সাত বছর আগে পরিচয় হয়। ওই নারী জানান, তাড়াশ পৌর শহরের গার্মেন্টসের দোকানদার রুহুল আমিনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে রুহুল আমিন বিভিন্ন জায়গায় নিয়ে যান এবং শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে রুহুল আমিন সম্পর্ক অস্বীকার করে সম্প্রতি যোগাযোগ বন্ধ করে দেন। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী। এদিকে তার আসার খবর পেয়ে রুহুল আমিন বাড়ি থেকে পালিয়ে যান। রুহুল আমিনের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রুহুলের বাবা মজিবর রহমান বলেন, আমার ছেলের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। আমার ছেলেকে ব্ল্যাকমেইল করে এই মেয়ে প্রেমের নাটক সাজিয়েছে। এই মেয়ের আগেও অন্য ছেলের সাথে বিয়ে হয়েছিল। এটা তাদের একটা ব্যবসা। স্থানীয়রা জানান, মেয়েটির সঙ্গে রুহুল আমিনের প্রেমের সম্পর্ক ছিল। আগেও সে একবার এ বাড়িতে এসেছিল। বর্তমানেও অবস্থান করতে দেখেছি। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

৭ বছরের সম্পর্ক, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

Update Time : ০২:২২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫