০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Update Time : ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আগামী পাঁচ বছরে আরো ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন শেষে রোববার দুপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের নিরাপত্তার জন্য আমরা ১০ বছরে অনেক পুলিশ নিয়োগ দিয়েছি। আগামী ৫ বছরে আরো ৫০ হাজার পুলিশ নিয়োগ দিতে হবে। যাতে জনগণ সঠিক সেবা পেতে পারেন।

এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বলেন, জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনশৃঙ্খলা ও জনশান্তি দুটোই বৃদ্ধি পেয়েছে। তাই পুলিশের সেবা অটুট রাখতে আরো প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হবে। বর্তমানে পুলিশ বাহিনীতে ২ লাখ ১২ হাজার পুলিশ রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Update Time : ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯