০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ সন্তানের জননীর মরদেহ উদ্ধার
- Update Time : ১১:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জে ৪ সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লাকি বেগম (২৫)। তিনি জকিগঞ্জের ফুলতলি এহলাশাহ গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। তবে তারা গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ মোল্লাগ্রামের একটি কলোনিতে ভাড়াটিয়া হিসাবে থাকতেন। আজ শনিবার (৩ মে) দুপুর ১ টার দিকে ওই কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করে গোলাপগঞ্জ থানাপুলিশ। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘরের ভেতর স্টিলের সাথে ঝুলন্ত অবস্থায় লাকি বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলেই তাদের প্রাথমিক ধারনা। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



























