১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ

  • Update Time : ০৪:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ আগস্ট ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: একটি বক্তব্যের মাধ্যমে শপথ ভঙ্গ এবং সংবিধান লংঘনের অভিযোগ এনে ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আজ রোববার রেজিস্ট্রি ডাকযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানায় এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ। নোটিশে আইনজীবী রাশেদ বলেন, তিনি ১৯ আগস্ট বিকালে গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর ভারত বিষয়ক বক্তব্যের তথ্য পান। ১৮ আগস্ট চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। ’ এর মাধ্যমে তিনি তার শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন। তার এ বক্তব্য সার্বভৌমত্বকে আঘাত করেছে। তাই নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগে অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী এরশাদ হোসেন রাশেদ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ

Update Time : ০৪:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ আগস্ট ২০২২