০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪শ’ বস্তা চাল জব্দ : গ্রেফতার ২

  • Update Time : ০৩:১৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের
ধর্মপাশা উপজেলা সদরের ত্রিমুখী মোড়ে সোমবার সকালে অবৈধভাবে নিয়ে আসা মালবাহী একটি ট্রাক থেকে খাদ্য অধিদপ্তরের লেখা সম্বলিত ৩০ কেজি ওজনের ৪শ বস্তা সরকারি চাল জব্দ করেছে ধর্মপাশা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক ড্রাইভার আবুল কাশেম (৪৮) ও ট্রাকের হেল্পার নূরুল আমিন (১৯) গ্রেফতার করা হয়েছে। ট্রাক ড্রাইভারের বাড়ি ময়মনসিংহ জেলা সদরের আকুয়া দরগাহবাড়ি এলাকায়। ট্রাক হেল্পারের বাড়ি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার মুন্সীপাড়া গ্রামে। এ ঘটনায় উপজেলার মধ্যনগর বাজারের মেসার্স ফারুকী সেমি অটো রাইস মিলের প্রোপাইটার বিভু রায়সহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২-৩জনকে আসামি বিশেষ ক্ষমতা আইনে সোমবার সন্ধ্যায় ধর্মপাশা থানায় একটি মামলা করা হয়েছে।

ধর্মপাশা থানা পুলিশ, এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য স্থানীয় মেসার্স ফারুকী সেমি অটোরাইস মিলের প্রোপাইটার বিভু রায়ের সঙ্গে খাদ্য অধিদপ্তরের পক্ষে সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ওই মিলের প্রোপাইটার প্রতি কেজি চাল ৩৫টাকা দামে সরবরাহের জন্য ৫৪৭ মেট্রিক টন চাল বরাদ্দ পান। নিয়ম অনুযায়ী মেসার্স ফারুকী সেমি অটো রাইস মিলে ধান ভাঙিয়ে চাল খাদ্য গুদামে সরবরাহ করার কথা। কিন্তু কোনোরকম নিয়ম নীতি না মেনে বিভু রায় বেশি লাভের আশা তিনি অবৈধভাবে খাদ্য অধিদপ্তর লেখা সম্বলিত ৩০ কেজি ওজনের ৪০০বস্তা সরকারি চাল অন্য জায়গা থেকে ক্রয় করেন। এই চাল গত রোববার গভীর রাতে ময়মনসিংহ থেকে ট্রাকে করে ধর্মপাশার মধ্যনগর বাজারে থাকা মেসার্স ফারুকী সেমি অটো রাইস মিলে নিয়ে আসার ব্যবস্থা করেন তিনি। সোমবার সকাল আটটার দিকে একটি ট্রাকে করে ওই চাল মধ্যনগর বাজারে নিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধর্মপাশা উপজেলা সদরের ত্রিমুখী মোড় থেকে ওই ট্রাক আটক করে ট্রাকটি থানা প্রাঙ্গণে নিয়ে যায় ধর্মপাশা পুলিশ। এ ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেল্পারকে গ্রেফতার করা হয়। পরে ওই ট্রাকে থাকা খাদ্য অধিদপ্তরের লেখা সম্বলিত ৩০ কেজি ওজনের ৪শ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এ নিয়ে মেসার্স ফারুকী সেমি অটো রাইস মিলের প্রোপাইটার বিভু রায়ের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম হায়দার বলেন, বস্তাগুলো সরকারি। কিন্তু চালগুলো সরকারি কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, তদন্ত করে এ নিয়ে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম বলেন, উপজেলার মধ্যনগর বাজারের মেসার্স ফারুকী অটো রাইস মিলের প্রোপাইটার বিভু রায় অবৈধভাবে চাল সংগ্রহ করে স্থানীয় মধ্যনগর খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য পাঁয়তারা চালিয়ে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। তাই গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সদরের ত্রিমুখী মোড় থেকে ৩০ওজনের ৪শ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ধর্মপাশা থানার এসআই জাহাঙ্গীর হোসাইন বাদী হয়ে মেসার্স ফারুকী সেমি অটো রাইস মিলের প্রোপাইটার বিভু রায়সহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২-৩জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে সোমবার সন্ধ্যায় ধর্মপাশা থানায় একটি মামলা করেছেন। মামলার তদন্ত চলমান রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

৪শ’ বস্তা চাল জব্দ : গ্রেফতার ২

Update Time : ০৩:১৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯