৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন সফলের লক্ষ্যে তালামীযের মতবিনিময়
- Update Time : ০৫:০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আগামী ১৮ ফেব্রুয়ারি, সোমবার, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন সফলের লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। সোবহানীঘাটস্থ সিলেট বিভাগীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ-এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতুবুল আলম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম, আল ইসলাহ’র কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফজল মোঃ ত্বোহা ও সিলেট মহানগর আল ইসলাহ’র অফিস সম্পাদক মাওলানা মো: সাইফুর রহমান।
কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উসমান গণি, সহ-প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুহিত রাসেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, কেন্দ্রীয় সদস্য তৌরিছ আলী, সিলেট পশ্চিম জেলা সভাপতি জাহেদুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি এম এ জলিল, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সভাপতি মাসরুর হাসান জাফরী ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক এস এম মনোয়ার প্রমূখ। বিজ্ঞপ্তি



















