১০:২১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩রা ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা
- Update Time : ০৭:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে আগামী ৩রা ফেব্রুয়ারি। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সভার আহ্বান করেছেন। আজ রোববার তার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য মানবজমিনকে নিশ্চিত করেছেন। ২০১৬ সালের মার্চে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই বছরে আগস্টে ৫০২ সদস্যের নির্বাহী কমিটি গঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ছয় মাসে নির্বাহী কমিটির একটি বৈঠক হওয়ার কথা থাকলেও এই কমিটির কোনো বৈঠক এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। বর্ধিত সভা হওয়ার কারণে নির্বাহী কমিটির সদস্য ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি এতে উপস্থিত থাকবেন। তবে বৈঠকের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।



















