০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১ ডিসেম্বর থেকে সুনামগঞ্জে শুরু হচ্ছে স্মার্টকার্ড বিতরণ

  • Update Time : ০৩:২৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিটি কর্পোরেশনের বাসিন্দাদের উন্নতমানের পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণের পর এবার জেলা পর্যায়ে তা বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। ১ ডিসেম্বর থেকে সুনামগঞ্জ সদরসহ দেশের ৩১ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু হবে। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, বিজয়ের মাস ডিসেম্বরের ১ তারিখ থেকে দেশের ৩১ জেলায় একসঙ্গে স্মার্টকার্ড বিরতণ কার্যক্রম শুরু হবে। তিনি আরো জানান, জানুয়ারির মধ্যে ২ হাজার ফিঙ্গারপ্রিন্ট ও ২ হাজার চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়ার মেশিন কেনার প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলো পেলে ফেব্রুয়ারি থেকে সারাদেশে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে। জানা গেছে, ডিসেম্বরে ঢাকা সার্কেল ইউনিয়ন, নারায়ণগঞ্জের বন্দর, রাজশাহীর পবা, চট্টগ্রামের আনোয়ারা, পঞ্চগড় সদর, জয়পুরহাট সদর, বগুড়া সদর, কুড়িগ্রাম সদর, গাইবান্ধা সদর, লালমনিরহাট সদর, দিনাজপুর সদর, ঠাকুরগাঁও সদর, নীলফামারী সদর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, রাঙ্গামাটি সদর, বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, পিরোজপুর সদর, শরিয়তপুর সদর, ঝালকাঠি সদর, সুনামগঞ্জ সদর, মেহেরপুর সদর, বরগুনা সদর, বাগেরহাট সদর, নড়াইল সদর, হবিগঞ্জ সদর, কক্সবাজার সদর, নেত্রকোনা সদর, নোয়াখালী সদর, পাবনা সদর ও পটুয়াখালী সদরে স্মার্টকার্ড বিতরণ শুরু হবে।

প্রসঙ্গত, বর্তমানে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সিটি কর্পোরেশনে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া ২২ নভেম্বর ঢাকার সাভারে, ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি এবং ২৮ নভেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

১ ডিসেম্বর থেকে সুনামগঞ্জে শুরু হচ্ছে স্মার্টকার্ড বিতরণ

Update Time : ০৩:২৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭