১৮ জুন জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন
- Update Time : ০৪:৪৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: স্থগিত হওয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ১৮জুন অনুষ্ঠিত হবে। বুধবার (২২মে) বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত একটি চিঠি রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচনী অফিসে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, স্থগিতকৃত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল, সে পর্যায় থেকে ১৮জুন ভোট গ্রহণের জন্য সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে কমিশনের চিঠিতে জেলা রিটানিং অফিসার ও জেলা নির্বাচনী কর্মকর্তাকে এব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়। এর আগে ৮ মার্চ নির্বাচনের মাত্র দুই দিন আগে এই উপজেলায় নির্বাচন স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। সুষ্ঠু পরিবেশ না থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছিল জানিয়ে ছিল নির্বাচন কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার জানান, নির্বাচন কমিশনের চিঠি আমরা পেয়েছি, ১৮ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জামালগঞ্জ উপজেলায়।





























