হেফাজতে ইসলাম বাংলাদেশের নবগঠিত কমিটিকে ছাত্র মজলিসের আন্তরিক অভিনন্দন
- Update Time : ১২:০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: মুসলিম অধ্যুষিত বাংলাদেশের তাওহীদী জনতার আশা-আকাঙ্খার প্রতীক হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।
গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন হেফাজতে ইসলামের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানান।
শুভেচ্ছাবার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে হেফাজতে ইসলাম এদেশের মানুষের আক্বিদা-বিশ্বাস ও তাহজিব-তামাদ্দুন রক্ষার জন্য সংগ্রাম করে আসছে, আশাকরি নবগঠিত কমিটির হাত ধরে এই তৎপরতা আরও জোরদার ও গতিশীল হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, হেফাজতে ইসলাম অতীতের মত ষড়যন্ত্রকারীদের সকল অপতৎপরতাকে প্রতিহত করে এই ক্রান্তিকালীন সময়ে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি





























