০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হেফাজতের কমিটি বিলুপ্ত

  • Update Time : ০১:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বহুল আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে তাঁর উত্তরসূরী নির্বাচনে সম্মেলন চলছে। সংগঠনটির শীর্ষ নেতাদের উপস্থিতিতে সকাল সাড়ে ১০টায় হাটহাজারী মাদ্রাসায় এ সম্মেলন শুরু হয়।  এসময় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সম্মেলনে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহ সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মামুনুল হক সহ প্রায় চার শ’নেতা।
হেফাজতের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে কর্মী-সমর্থকদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। হেফাজতের আমীর ও মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন আল্লাামা জুনায়েদ বাবুনগরী ও মাওলানা নূর হোসাইন কাসেমীর নাম। তবে এই সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়াত আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীর সমর্থকরা। তারা বলছেন, সম্মেলনের পুরো প্রক্রিয়াটিই অবৈধ। তারা সম্মেলনেও আমন্ত্রণ পাননি।।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হেফাজতের কমিটি বিলুপ্ত

Update Time : ০১:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০