০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হেফাজতকে কিছু নেতা দলীয় স্বার্থে ব্যবহার করছেন- রফিকুল ইসলাম মাদানী

  • Update Time : ০১:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এখন কয়েকটি ইসলামি দলের নেতারা নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন তরুণ ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, হেফাজত যদি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হতো তাও ভালো ছিল, তাহলে এ দোটানার মধ্যে থাকতে হতো না। হাটহাজারীর কিছু নেতাসহ হেফাজতের একটা অংশ এখনও রাজনীতিবিমুখ আছে। যারা রাজনীতির বাইরে থাকতে চান। কিন্তু যে অংশটা এখন হেফাজত নিয়ন্ত্রণ করছে, যারা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তারা সবাই সরাসরি গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে জড়িত। এরা বিভিন্ন দলের- যেমন জমিয়ত, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট খেলাফত আন্দোলন- এ অংশটার অধীনে এখন হেফাজত চলে গেছে। এ কারণে এখন এভাবে বিষয়গুলো প্রকাশ হচ্ছে। তাহলে হেফাজত কি এখন প্রতিষ্ঠার উদ্দেশ্য থেকে সরে গেছে? এমন প্রশ্নে রফিকুল ইসলাম বলেন, হেফাজত প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যহত হবে না হয়ে গেছে। কারণ উত্থানের সময় যে প্রভাব ও শক্তি ছিল সেটি এখন হেফাজতের নাই। এটাই বাস্তবতা। হেফাজতের প্রভাবে বিগত সরকারের প্রভাবশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো মানুষ সব বিষয়ে হেফাজতের প্রতিক্রিয়ার কথা ভাবতেন। তিনি একটা আইন করলে কিংবা কোন বিষয়ে চুক্তি করলে হেফাজত কি করবে বা হেফাজত এ বিষয়ে কি ভূমিকা নেবে- এটা নিয়ে চিন্তা করতেন।

‘হেফাজত যখন অরাজনৈতিক ভূমিকায় ছিল তখন তারা আদর্শিক ও প্রভাবশালী সংগঠন হিসেবেই বিবেচিত হতো, ফলে সব রাজনৈতিক দল ওই সময় তাদের কাছে টানতে চাইতো।  হেফাজত আমিরের অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রধানমন্ত্রীকেও চেষ্টা করতে হতো। আর এখন হেফাজতের আমির-মহাসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।’

হেফাজতকে বিভিন্ন ইসলামি দলের নেতারা নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে মন্তব্য করে মাদানী বলেন, এখনকার হেফাজত ওই অবস্থা থেকে এ অবস্থায় কেন আসলো? এই যে রাজনৈতিক দলগুলো যারা বিভিন্ন ইসলামি দল করে আবার হেফাজতের সঙ্গেও জড়িত, তারা হেফাজতকে নিজেদের দলীয় স্বার্থে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে। বললে অনেকে কষ্ট পাবে, হেফাজত হয়ে গেছে এখন ‘গরীবের বউ সবার ভাবী’র মতো। এটা কষ্টের কথা।

তার অভিযোগ, হেফাজতকে এখন জমিয়তে উলামায়ে ইসলাম নিজেদের স্বার্থে ব্যবহার করছে, খেলাফত মজলিস নিজেদের স্বার্থে ব্যবহার করছে, খেলাফত আন্দোলন নিজেদের স্বার্থে ব্যবহার করছে, নেজামে ইসলাম পার্টি নিজেদের স্বার্থে ইউজ করছে এভাবে সবাই মিলে ব্যবহার করছে হেফাজতকে। হেফাজতকে তার নিজস্ব আদর্শে রেখে কাজ করা, হেফাজতের অরাজনৈতিক আদর্শ অক্ষুন্ন রেখে যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সেভাবে চলছে না। একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে ইসলামবিরোধী যে কোন কর্মকাণ্ডে সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারে সেই শক্তি এখন হেফাজতের নেই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হেফাজতকে কিছু নেতা দলীয় স্বার্থে ব্যবহার করছেন- রফিকুল ইসলাম মাদানী

Update Time : ০১:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫